সিলেটে সুতপার ঠিকানা


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৪ জুন ২০১৫

নারী জীবনের ঠিকানাহীনতার গল্প নিয়ে প্রসূণ রহমান নির্মাণ করেছেন ‌‌‘সুতপার ঠিকানা’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এই চলচ্চিত্রে একজন অথবা উপমহাদেশের সকল নারীর জীবনের গল্প রূপায়িত হয়েছে সাবলীল দক্ষতায়।

স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণ আন্দোলনকে শক্তিশালীকরণের অভিপ্রায়ে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনী ন্যুনতম দর্শনীর বিনিময়ে আয়োজিত হয়। দর্শনীর টাকা নির্মাতাকে প্রদান করা হয়। যাতে একজন স্বাধীনধারার নির্মাতার চলচ্চিত্র নির্মাণ প্রয়াস অব্যাহত থাকতে পারে।

সেই ধারাবাহিকতায় আগামী ১৬, ১৭ ও ১৮ জুন বিভাগীয় শহর সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম মিলনায়তনে প্রসূণ রহমান নির্মিত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সেখানে প্রতিদিন বিকাল ৩টায়, বিকাল সাড়ে ৫টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ‘সুতপার ঠিকানা’ প্রদর্শিত হবে।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।