সানি লিওন সবার থেকে খোলামেলা : রাখি


প্রকাশিত: ০৬:১৮ এএম, ১৬ জুন ২০১৫

কানাডিয়ান বংশদ্ভূত সানি লিওন গাঁট বেধেছেন বলিউডে। তবে তার এই গাঁট বাঁধাটা অনেকেই ভালোভাবে দেখছেন না, বিশেষ করে একেবারে প্রত্যক্ষভাবে সানির বিরোধীতা করে আসছেন আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

গত মাস দুয়েক ধরেই সানি লিওনের সঙ্গে চলছে রাখির বাকযুদ্ধ। সম্প্রতি ভারতীয় একটি অনলাইন মিডিয়া সাক্ষাৎকারে সানি লিওনের প্রতি তার ক্ষিপ্ত হওয়ার কারণ সম্পর্কে কিছুটা আঁচ পাওয়া যায়।

সাক্ষাৎকারে রাখি সাওয়ান্তি বলেছেন, সানি লিওন পর্নস্টার, সে কেনো বলিউডের সিনেমায় আসবে। বলিউডতো পর্নস্টারদের জায়গা না। তারচেয়ে বড় কথা, সানি লিওনকে পেয়ে প্রযোজক-পরিচালকরা তার প্রতিই বেশি আকৃষ্ট হচ্ছেন, কারণ সানি লিওন সবার থেকে খোলামেলা।

তিনি আরো বলেছেন, আর এ জন্যই সানির সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় নায়িকা কিংবা আইটেম গার্লদের আরো বেশি খোলামেলা চরিত্রে অভিনয় কিংবা নাচতে হচ্ছে। ভারতীয় অভিনেত্রীদের ছোট কাপড় পরতে বাধ্য করছে সানিই!

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।