বীরত্ব শুরু করলেন নিপুণ, সঙ্গে নাসিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৯ অক্টোবর ২০২০

সর্বশেষ ২০১৭ সালে ‘ধুসর কুয়াশা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিপুণ। তিন বছর পর আবারও নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। এর নাম ‘বীরত্ব’। এখানে লুৎফা নামের একটি চরিত্রে তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তিনি।

অবশেষে এ ছবির শুটিং শুরু করলেম জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী।

গত (৭ অক্টোবর) থেকে রাজবাড়ী জেলায় সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন নিপুণ।

তার সঙ্গে ছিলেন জনপ্রিয় নাট্য-অভিনেতা আহসান হাবিব নাসিম।

Nipun-1

দীর্ঘদিনের বিরতি ভেঙে নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমার কাছে ছবির গল্পটা খুব ভালো লেগেছে। পাশাপাশি আমি যে চরিত্রে অভিনয় করছি সেটাও চমৎকার। শুটিং সেটে এসে আমার কাছে পুরো টিমটা বেশ গোছানো মনে হয়েছে। আশা করছি ‘বীরত্ব’ ভাল একটি সিনেমা হতে যাচ্ছে।'

ইকবাল মাহমুদ বাপ্পীর সার্বিক সহযোগিতায় ‘বীরত্ব’ সিনেমাটি নির্মিত হবে ‘পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে। সিনেমাটির প্রযোজক শুক্লা বনিক। এর নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত।

'বীরত্ব' সিনেমায় নিপুণ ছাড়া আরও দেখা যাবে চিত্রনায়ক ইমন, নিশাত নাওয়ার সালওয়াকে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।