আবারও বিয়ে করলেন শমী কায়সার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ এএম, ১০ অক্টোবর ২০২০

দেশের নন্দিত অভিনেত্রী শমী কায়সার বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন। তিনি পেশায় ব্যবসায়ী। অভিনেত্রীর পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

jagonews24

সূত্র বলছে, গত ২৭ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। গেল ৭ অক্টোবর ছিলো গায়ে হলুদের অনুষ্ঠান৷ আর ৯ অক্টোবর ছিলো বিয়ের রিসিপশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।

jagonews24

নব্বই দশক মাতানো অভিনেত্রী শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে।শমী-রেজার চেনা জানা বছর খানেক আগে থেকেই। পূর্ব পরিচয়ের সূত্রে প্রেম ও বিয়ে।বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নির্মাতা অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে।

somi

পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর৷ এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।