২০২০ সালের জন্য সিজেএফবি অ্যাওয়ার্ড পেলেন যারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

বর্ণাঢ্য আয়োজনে ঘোষণা করা হল ‘টিএম রেকর্ডস-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২০’ এর বিজয়ীদের নাম। ২০২০ সালে পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০টি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। বিজয়ীরা উপস্থিত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

গত ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’- এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং গানবাংলা টিভি'র চেয়ারপারসন ফারজানা মুন্নী ও গানবাংলা টিভি'র সিইও কৌশিক হোসেন তাপস।

অতিথিদের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হাসান এবং সাধারণ সম্পাদক খালেদ আহমেদ।

বরাবরের মতোই সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমের তারকাদের উপস্থিতিতে জমজমাট ছিল সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের এবারের আসর। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, শবনম বুবলী, টিভি তারকা মেহজাবীন চৌধুরী, কণ্ঠশিল্পী হামিন আহমেদ, বালাম, আরফিন রুমী, লুইপা, ঐশীসহ তারকাদের মনোমুগ্ধকর পারফর্মেন্স ছিল অ্যাওয়ার্ড প্রদানের ফাঁকে ফাঁকে।

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর সাংবাদিকদের এই সংগঠনটি নানান সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দেশের সুস্থ সংস্কৃতিচর্চা গতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখে চলেছে।

সংগীতে বিশেষ অবদানের জন্য এবার ‘টিএম রেকর্ডস-সিজেএফবি আজীবন সন্মাননা’ পেয়েছেন শিল্পী রফিকুল আলম। সংগীত অঙ্গণে অসাধারণ অবদান রাখায় বিশেষ সন্মাননা পেল গানবাংলা টিভির মিউজিক্যাল প্রোগ্রাম ‘উইন্ড অব চেঞ্জ’।

এছাড়াও যারা অ্যাওয়ার্ড পেলেন-

সেরা গায়ক তানজীব সারোয়ার, সেরা গায়িকা ঐশী, সেরা সংগীত পরিচালক সাজিদ সরকার, সেরা গীতিকার রাকিব হাসান রাহুল, সেরা ব্যান্ড এভয়েড রাফা, সেরা ফোক সিঙ্গার পারভেজ।

চলচ্চিত্র বিভাগে বিজয়ী হয়েছেন সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী, সেরা চলচ্চিত্র বীর।

টেলিভিশন বিভাগে সেরা অভিনেতা আফরান নিশো, সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সেরা অভিনেতা (ক্রিটিক) চঞ্চল চৌধুরী, সেরা উদীয়মান অভিনেতা জিয়াউল হক পলাশ, সেরা উদীয়মান অভিনেত্রী সানজানা সরকার রিয়া, সেরা নাটক (ধারাবাহিক) ব্যচেলর পয়েন্ট, সেরা নাটক (একক) ‘আপা’ এবং ‘স্টেডিয়াম’।

নাটকে সেরা পরিচালক হয়েছেন ‘ব্যচেলর পয়েন্ট’র জন্য কাজল আরেফিন অমি।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।