গণঅধিকার পরিষদ
জাগো নিউজ কোনো এজেন্ডাভিত্তিক সাংবাদিকতা করে না
জাগো নিউজের এক যুগপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
রোববার (১০ মে) জাগো নিউজের কার্যালয়ে এসে তিনি প্রতিষ্ঠানটির সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং প্রতিষ্ঠানের সব কর্মীদের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ, সহ-দপ্তর সম্পাদক আকন্দ মোহাম্মদ এবং মোহাম্মদ শাহ আলম।
শুভেচ্ছা বক্তব্যে আবু হানিফ বলেন, বর্ষপূর্তিতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবসময় স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করি। গণমাধ্যম মানুষের পক্ষে কথা বলবে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, জাগো নিউজ বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত অনলাইন গণমাধ্যম। তারা সবসময় পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পাশে থেকেছে এবং গণমানুষের কথা তুলে ধরেছে।
গণমাধ্যমের ওপর বিভিন্ন সময়ের চাপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যাসিবাদের আমলেও চাপ উপেক্ষা করে জাগো নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে। জাগো নিউজ কোনো এজেন্ডাভিত্তিক সাংবাদিকতা করে না, গণমানুষের সংবাদ প্রচার করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে জাগো নিউজ একটি বিশ্বস্ত গণমাধ্যম।
সবশেষে তিনি জাগো নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এমডিএএ/এমএমকে