১৯ ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে হিরো ৪২০


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সকল বাধা-বিপত্তি দূর করে এবং সব অনিশ্চিয়তা কাটিয়ে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলে সৈকত নাসির পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‌‘হিরো ৪২০’। ফলে নির্ধারিত তারিখেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

গেল সোমবার, ১৪ ফেব্রুয়ারি বিকালে বিনা কর্তনে ‘হিরো ৪২০’ ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক। তিনি বললেন, ‌‘অবশেষে ছবিটি প্রদর্শনের অনুমতি পেয়েছি। খুব ভালো লাগছে যে ছবি মুক্তি দিতে আর কোনো বাধা নেই। আগামী ১৯ ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে ‌‘হিরো ৪২০’।’

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ। ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং ভারতের ওম এবং রিয়া সেন। এরইমধ্যে ছবিটির টিজার প্রদর্শিত হচ্ছে ইউটিবে।

গেল সপ্তাহে অনেকটা আনন্দঘন পরিবেশে ছবিটির অডিও অ্যালবাম প্রকাশিত হয়। অনলাইন, ফেসবুকের পাশাপাশি দেশজুড়ে ছবিটির ভিন্নমাত্রা এবং অভিনব প্রচারণা চালাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার মার্কেটিং টিম।  

প্রসঙ্গত, গেল ১২ ফেব্রুয়ারি ভারতে এ ছবিটি মুক্তি পেয়েছে। তার ঠিক এক সপ্তাহ পর আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘হিরো ৪২০’। ভারতের মতো এখানেও ছবিটি ব্যবসা সফল হবে প্রত্যাশা করছেন ছবিটির কলাকুশলীরা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।