রুমিন ফারহানার সঙ্গে ছবি শেয়ার করে যা লিখলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
রুমিন ফারহানা ও অপু বিশ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন আলোচিত রাজনীতিবিদ রুমিন ফারহানা। বিজয়ের পর থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি জগত থেকেও আসছে অভিনন্দনবার্তা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করে তাকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। সিনেমার ক্যাপশনে তিনি সংক্ষেপে লেখেন, “অভিনন্দন… শুভকামনা রইল।”
অপু বিশ্বাসের এই শুভেচ্ছাবার্তা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মন্তব্যের ঘরে রুমিন ফারহানাকে অভিনন্দন জানাচ্ছেন।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচন করে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ফলে ৩৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রুমিন ফারহানা।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।