রাশিফল : ০১ জুন ২০১৫
বৃষ (২১ এপ্রিল-২১ মে):
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। আর্থিক লেনদেন শুভ।
মিথুন (২২ মে-২১ জুন):
কর্মস্থলে অন্যের সহযোগিতা পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত মামলার রায় আপনার অনুকূলে যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই):
বেকারদের কারও কারও কর্মংসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায় হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-২০ ফেব্রুয়ারি):
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। জমিজমা-সংক্রান্ত মামলার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কর্মস্থলে অন্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত হবে না। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
এআরএস/এমএস