রাশিফল : ১৫ জুন ২০১৫


প্রকাশিত: ০২:০৯ এএম, ১৫ জুন ২০১৫

মিথুন: কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে না-পারলে বড় ধরনের ক্ষতি হতে পারে। হারানো দ্রব্যার্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। বন্ধুর সমস্যা মেটাতে গিয়ে মানহানির আশঙ্কা।

কর্কট: কর্মক্ষেত্রে অশান্তির অবসানে স্বস্তি। অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে কার্যোদ্ধার। প্রেমপ্রণয়ে প্রিয় বন্ধুর প্রতারণায় মনঃকষ্ট।

মেষ: বন্ধুবেশী দুর্জনের ছলচাতুরীর ফাঁদে পড়ে প্রতারিত হওয়ার আশঙ্কা। উচ্চশিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি।

বৃষ: কর্মস্থলে অধ্যবসায়ের স্বীকৃতি মিলতে পারে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা। মানসিক শক্তিতে বিপদ কাটিয়ে ওঠার সম্ভাবনা।

সিংহ: উত্তেজনা ও দুশ্চিন্তায় কাজকর্মে বিভ্রাটের আশঙ্কা। হঠকারিতা পারিবারিক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। হজমের গণ্ডগোল ভোগাবে।

কন্যা: জ্ঞাতি-পড়শির কলকাঠিতে সন্দেহের মেঘ দাম্পত্য সম্পর্কে অস্থিরতা বাড়াবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কটমুক্তি। নিম্নাঙ্গের পীড়ায় ক্লেশ।

তুলা: ঈর্ষাকাতর সহকর্মীদের কলকাঠিতে পদোন্নতি ফের বিলম্বিত হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যহানি চিন্তা বাড়াবে। অতিরিক্ত ভাবাবেগ থেকে বিপত্তি।

বৃশ্চিক: কোনো দুঃসাহসিক সিদ্ধান্তে আশাতীত সাফল্যের যোগ। সেই সুবাদে পদমর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। গ্যাসট্রাইটিসের সমস্যায় প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ।

ধনু: সন্তানের সঙ্গে মতবিরোধে সম্পর্কহানির আশঙ্কা। শত্রুর শক্তি জেনে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া দরকার। পায়ের হাড়ের সমস্যা ভোগাবে।

মীন: অপ্রিয় সত্য কথায় পরিবারে মনোমালিন্য বাড়বে। প্রিয়জনের বিয়ে নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা। পানিপথে ভ্রমণ এড়ানোই সমীচীন।

মকর: বেহিসেবি খরচে অর্থসঙ্কটের আশঙ্কা। রক্তচাপের ওঠানামায় নানান শারীরিক সমস্যা বিব্রত করবে। আগুপিছু না-ভেবে কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে বিপত্তি ঘটতে পারে।

কুম্ভ: মাত্রাছাড়া ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা। অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যহানির কারণ হতে পারে। শ্বাসযন্ত্রের দুর্বলতায় ভোগান্তি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।