কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, ১৮ মে ২০২৬
রাজধানীর হাতিরঝিলে অবস্থিত সামরাই ক্যাটেল ফার্ম থেকে ছবি তুলেছেন মাহবুব আলম

রাজধানীর ব্যস্ততা, কোলাহল আর ধোঁয়াটে নগরজীবনের মাঝেও বছরের কিছু সময় শহর হঠাৎ করে বদলে যায়। বাতাসে মিশে যায় উৎসবের গন্ধ, মানুষের চোখে দেখা দেয় আলাদা উচ্ছ্বাস। পবিত্র ঈদুল আজহা ঘিরে এখন ঠিক সেই আবহই তৈরি হয়েছে ঢাকাজুড়ে।

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মকোরবানির পশুর হাট এখনও পুরোপুরি জমে না উঠলেও বিভিন্ন ক্যাটেল ফার্মে শুরু হয়ে গেছে পশু বিক্রি। রাজধানীর হাতিরঝিলে অবস্থিত ‘সামরাই ক্যাটেল ফার্ম’ এও এখন ভিড় বাড়ছে প্রতিদিন। কেউ আসছেন কোরবানির জন্য গরু পছন্দ করতে, কেউ আবার শুধু পরিবারের ছোটদের নিয়ে পশু দেখতে।

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মফার্মটিতে ঢুকতেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে, তা হলো শিশু-কিশোরদের উচ্ছ্বাস। ছোট ছোট শিশুরা দূর থেকে গরু দেখেই চিৎকার করে উঠছে, এইটা কত বড়!, ওই গরুর শিং দেখো!

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মকেউ আবার মোবাইলে ছবি তুলছে, কেউ সাহস করে গরুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। শহুরে জীবনে যাদের প্রাণীর সঙ্গে পরিচয় কেবল বইয়ের পাতায় বা ইউটিউব ভিডিওতে সীমাবদ্ধ, তাদের কাছে এই অভিজ্ঞতা যেন ছোট্ট এক গ্রামীণ উৎসব।

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মফার্মে দেশি জাতের ছোট, মাঝারি ও বড় আকারের গরু রাখা হয়েছে আলাদা আলাদা অংশে। সাদা, বাদামি, কালো কিংবা মিশ্র রঙের গরুগুলোকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে বড় আকৃতির গরুর সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন।

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মশুধু দেশি গরুই নয়, এখানে রয়েছে ভুটানি গরুও। তুলনামূলক লম্বা গড়ন ও আলাদা শারীরিক বৈশিষ্ট্যের কারণে ভুটানি গরুগুলোর দিকে দর্শনার্থীদের কৌতূহল একটু বেশিই। এছাড়া রয়েছে বিভিন্ন জাতের ছাগলও। শিশুদের অনেকে ছাগলের পেছনে পেছনে হাঁটছে, আবার কেউ কেউ খাবার দেওয়ার চেষ্টা করছে।

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মফার্মের কর্মীদের ব্যস্ততাও এখন বেড়ে গেছে কয়েকগুণ। পশু পরিচর্যা, খাবার দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা সব কিছু সামলাতে তাদের দিন কাটছে দৌড়ঝাঁপের মধ্য দিয়ে। তারা জানান, ঈদ যত ঘনিয়ে আসবে, দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা আরও বাড়বে।

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মবর্তমানে নগরজীবনে অনেক শিশুই কোরবানির পশু কাছ থেকে দেখার সুযোগ খুব কম পায়। ফলে এমন ক্যাটেল ফার্মগুলো কেবল কেনাবেচার জায়গা নয়, অনেক পরিবারের জন্য হয়ে উঠছে ঈদের আগাম আনন্দের অংশ। এখানে এসে শিশুরা পশুর সঙ্গে পরিচিত হচ্ছে, কোরবানির তাৎপর্য বুঝতে শিখছে এবং পরিবারের সঙ্গে কাটাচ্ছে আনন্দঘন সময়।

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মসন্ধ্যার পর ফার্মের পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। হাতিরঝিলের আলো ঝলমলে পরিবেশের সঙ্গে গরুর ডাক, মানুষের ভিড় আর শিশুদের হাসির শব্দ মিলেমিশে তৈরি করছে ভিন্ন এক নগর-ঈদের আবহ।

কোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্মকোরবানির ঈদ মানেই শুধু পশু কেনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ত্যাগ, ভালোবাসা ও ভাগাভাগির শিক্ষা। আর সেই আবেগেরই ছোট্ট এক প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে হাতিরঝিলের সামরাই ক্যাটেল ফার্মে। শহরের কংক্রিটের ভিড়ের মাঝেও এখানে যেন ঈদের প্রাণ ছুঁয়ে যাচ্ছে মানুষকে।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।