অসাধারণ কিছু ট্রেনের দৃশ্য (দেখুন ছবিতে)
যদি জরিপ চালানো যায়, ভ্রমণের জন্য কোন বাহন সবচেয়ে প্রিয়; আমাদের অনেকের ক্ষেত্রেই নিঃসন্দেহে এই তালিকায় সবার উপরে জায়গা করে নেবে ট্রেন। দূর-ভ্রমণের জন্য ট্রেনের আছে এক চিরন্তন আহ্বান। ট্রেনের কু-ঝিক-ঝিক আজো আমাদের কোন সুদূর শৈশবে নিয়ে যায় মুহূর্তে। সব কাজ ফেলে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, দূরে কোথায়...দূরে... দূরে...
দেশে দেশে বিচিত্রসব রেলপথে অপেক্ষা করে রয়েছে কত না রোমাঞ্চকর ভ্রমণ, কত চমকপ্রদ রেলব্রিজ! পাহাড়, নদী, ঝর্ণা আর নিসর্গের মধ্য দিয়ে ছুটে চলা এইসব অসাধারণ রেল ভ্রমণের কিছু ছবি তুলে ধরা হলো জাগো নিউজের পাঠকদের জন্য। এবেলা ছবিতেই নাহয় হয়ে যাক ছন্দময় রেলভ্রমণ।






বিএ/এসআরজে