মন্ত্রণালয়ে কক্ষে ঢুকেই বাবার স্মৃতিতে আপ্লুত স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নাম ফলকের বোর্ডে বাবার নাম দেখাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

কক্ষে ঢুকেই চেয়ারে না বসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চেয়ে থাকলেন নাম ফলকের বোর্ডে। আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ‘এই বোর্ডের সোনালি অক্ষরে লেখা নামটি কেবল আমার বাবার পরিচয় নয়, এটি আমার জন্য এক বিশাল দায়িত্বের অঙ্গীকার। যেখানে আমার বাবা সেবা দিয়েছেন, আজ সেই স্থানেই দাঁড়িয়ে আমি গর্বিত। বাবার নামটির নিচে নিজের নাম লিখতে পারা আমার জীবনের বড় অর্জন। বাবার পদাঙ্ক অনুসরণ করে দেশসেবায় নিজেকে সঁপে দিতে চাই।’

দায়িত্ব পেয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে অফিস শুরু করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক ও তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ‘জনসেবার এক বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিলাম। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের কল্যাণে যেন ব্যয় করতে পারি।’

এম এ মুহিতের বাবা রাজনীতিবিদ ডা. এম এ মতিন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। সর্বশেষ সরকারে উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি।

আরএমএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।