অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৫ মার্চ ২০২৬

অনিয়মের দায়ে রাজধানীতে অভিযান পরিচালনার পর আরও পাঁচ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত তিনদিন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় গঠিত টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

এর মধ্যে রাজধানীর নিমতলীর মজেদ সরকার রোডের আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, হোসনি দালান রোডের একটিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নাজিমউদ্দিন রোডের ক্রিয়েটিভ ব্লাড ব্যাংক, অথেনটিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম টিজি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার বন্ধ করা হয়েছে।

এর আগে রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে অভিযান চালিয়ে ছয়টি বেসরকারি হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংকে গুরুতর অনিয়মের প্রমাণ পায় স্বাস্থ্য অধিদপ্তর। এর দায়ে দুটি হাসপাতাল সম্পূর্ণ ও দুটি আংশিক বন্ধ এবং বাকি তিন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এগুলো হলো- যমুনা হাসপাতাল, রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, রেডিয়াম ব্লাড ব্যাংক, টিজি মাল্টি স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম ব্লাড ব্যাংক।

পাশাপাশি মিরপুর রোডের ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারও অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এসইউজে/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।