চট্টগ্রামে ৩ থানার ওসিসহ ৭ পরিদর্শক বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ব্যাপক রদবদল করা হয়েছে। তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট সাতজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে সিএমপির বিশেষ শাখা সিটিএসবিতে বদলি করা হয়েছে।

খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ থানায় স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে পুলিশ লাইন্স থেকে মো. আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া নগর গোয়েন্দা বিভাগেও (ডিবি) পরিবর্তন আনা হয়েছে। পুলিশ লাইন্স থেকে মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডিবি-উত্তর বিভাগে এবং জসিম উদ্দিনকে ডিবি-দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

jagonews24

অন্যদিকে শহর ও যানবাহন শাখার পরিদর্শক সাইফুর রহমানকে সিটি গেট ট্রাফিক বিভাগে টিআই হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে সিএমপি।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।