বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ শয্যা দ্রুত চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৯ মার্চ ২০২৬
মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত/ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪০টি শয্যা স্থাপনের কাজ দ্রুত শেষ করে চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত আইসিইউ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি প্রস্তুতিপর্ব দ্রুত শেষ করে সেবা চালুর নির্দেশ দেন। দরিদ্র রোগীদের জন্য বিনা মূল্যে আইসিইউ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে এম এ মুহিত দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ফ্লোরগুলো ঘুরে দেখেন এবং সেগুলো সংস্কার করে গড়ে তোলা অত্যাধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যালোচনা করেন।

বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ শয্যা দ্রুত চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যাতে কম খরচে আইসিইউ সেবা পায়, সে জন্য এই ইউনিট দ্রুত চালু করতে হবে। আমাদের লক্ষ্য প্রতিটি নাগরিকের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিত্যক্ত জায়গাকে ব্যবহার উপযোগী করে অত্যাধুনিক আইসিইউ ব্লক তৈরি করা হয়েছে। এটি চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন ও চিকিৎসাসেবা সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসইউজে/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।