হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৪ মে ২০২৬
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে/ ছবি: জাগো নিউজ গ্রাফিক্স

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। এছাড়া ১ হাজার ৩০২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

সোমবার (৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৫৯ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৬৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

এসইউজে/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।