ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
তিয়ানমেন স্কয়ারে চীনের পতাকা। ছবি: এএফপি (ফাইল)

কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে ভ্রমণ করতে পারবেন। ১৭ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, কানাডা ও যুক্তরাজ্যের সাধারণ পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন। এই নীতি কার্যকর থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফর করেন। সফরে তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সফর শেষে দুই নেতা জানান, চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তারা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই ভিসামুক্ত প্রবেশের বিষয়টি চূড়ান্ত হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।