দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৮ মার্চ ২০২৬
সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক। ছবি: এএফপি

দক্ষিণ লেবাননে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর এটি ইসরায়েলি বাহিনীর প্রথম প্রাণহানির ঘটনা।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, নিহত দুই সেনা দক্ষিণ লেবাননে চলমান অভিযানের সময় প্রাণ হারান। তবে ঠিক কী পরিস্থিতিতে তারা নিহত হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েল ও লেবাননের সীমান্ত এলাকায় বর্তমানে লড়াই অব্যাহত রয়েছে। গত সপ্তাহ থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে। এর জবাবে হিজবুল্লাহ সীমান্ত এলাকায় রকেট হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই সংঘর্ষ আরও তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক হামলার পর পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।