ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে যৌন অপরাধী এপেস্টেইনের ভাস্কর্য প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১১ মার্চ ২০২৬
ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে যৌন অপরাধী এপেস্টেইনের ভাস্কর্য প্রদর্শন। ছবি: এএফপি (ফাইল)

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ন্যাশনাল মল এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপেস্টেইনকে নিয়ে নির্মিত টাইটানিক থিমের একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে।

এই ভাস্কর্যটি অজ্ঞাতনামা শিল্পীরা স্থাপন করেছেন। এর আগে গত সেপ্টেম্বরেও একই শিল্পীরা ট্রাম্প ও এপস্টিনকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখানো আরেকটি ভাস্কর্য স্থাপন করেছিলেন, যার শিরোনাম ছিল বেস্ট ফ্রেন্ড ফরএভার।

শিশুদের যৌন নিপীড়ন এবং নারী ও শিশু পাচারের অভিযোগে মার্কিন ধনকুবের এপস্টেইনকে ২০০৩ সালে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতির মধ্যেই ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছিলেন। যদিও এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে বিতর্ক আছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও।

১৯৯০ ও ২০০০-এর দশকে ট্রাম্পের সঙ্গে জেফরি এপস্টেইনের সুসম্পর্ক ব্যাপক আলোচিত ছিল। ট্রাম্প একবার তাকে ‘চমৎকার মানুষ’ বলে বর্ণনা করেছিলেন।

২০১৯ সালে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ঝগড়া হওয়ার পর তিনি ১৫ বছর এপস্টেইনের সঙ্গে কথা বলেননি।

সম্প্রতি যৌন অপরাধী এপস্টেইন এর সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এপস্টেইন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা নথিপত্রগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শত বার।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।