রাশিয়ার কৌশলগত অংশীদার
কিউবাকে অতীতে সহায়তা করেছি, এখন করছি এবং ভবিষ্যতেও করব: রুশ মন্ত্রী
কিউবা রাশিয়ার কৌশলগত অংশীদার এবং দেশটিকে সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে। আন্তর্জাতিক পরিবহন ও লজিস্টিক ফোরামে রাশিয়ার যোগাযোগ ও পরিবহন মন্ত্রী আন্দ্রেই নিকিতিন এমন মন্তব্য করেছেন।
মন্ত্রী আন্দ্রেই বলেন, কিউবা আমাদের কৌশলগত অংশীদার, আমরা অতীতে সহায়তা করেছি, এখন করছি এবং ভবিষ্যতেও করব।
মন্ত্রী আরও বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে কিউবার উদ্দেশ্যে জাহাজ পাঠাচ্ছে। তার ভাষায়, আমাদের জাহাজগুলো রুশ পতাকা নিয়ে চলাচল করে এবং তারা মানবিক কার্গো কিউবায় পৌঁছে দিয়েছে। নৌচালনায় কোনো সীমাবদ্ধতা আরোপ করার কোনো ভিত্তি নেই-এটি বৈশ্বিক অর্থনীতির একটি মৌলিক নীতি।
আরও পড়ুন>>
মার্কিন তেল অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রুশ জাহাজ
রাশিয়ার আনাতোলি কোলোদকিন তেল ট্যাঙ্কার প্রায় ৭৩০,০০০ ব্যারেল তেল বহন করে কিউবার মাতানজাস পোর্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র কিছুদিন আগে কিউবার ওপর কার্যকরভাবে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে মানবিক কারণে এই রুশ ট্যাঙ্কারকে কিউবার ঘাঁটিতে বন্দরে প্রবেশ করতে অনুমোদন দিয়েছে বলে আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: তাস
কেএম