তুরস্কের আকাশসীমা থেকে ফের ক্ষেপণাস্ত্র ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ৩০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলছে হামলা-পাল্টা হামলা। ছবি: এএফপি (ফাইল)

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সরাসরি তুরস্কের আকাশসীমায় পড়েছে। দেশটি জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করার পর ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ভূপাতিত করা হয়েছে।

এটি চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর চতুর্থবারের মতো এমন ঘটনা। এর আগে চলতি মাসে আরও তিনটি ক্ষেপণাস্ত্র ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়, যা নিয়ে আঙ্কারা তেহরানের কাছে প্রতিবাদ জানায় এবং সতর্কবার্তা দেয়।

তবে ইরান আগের তিনটি ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে জানিয়েছে, এসব হামলার অনুমোদন তারা দেয়নি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভূখণ্ডের দিকে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ় ও দ্বিধাহীনভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করছে যে সংঘাতটি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং ধীরে ধীরে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে, যেখানে ন্যাটোর মতো আন্তর্জাতিক জোটও সরাসরি সম্পৃক্ত হয়ে পড়ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।