পটিয়ায় মই থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৩ মে ২০২৬
মোহাম্মদ রাফিজ (২০)/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে মোহাম্মদ রাফিজ (২০) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ভাটিখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিজ পটিয়ার খরনা ইউনিয়নের লালারখীল পশ্চিম পাড়ার বাসিন্দা মো. জসীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিজ দুপুরে একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি মই থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রুপা বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।