ধর্ষণের বদলা নিতে স্বামীকে দিয়ে ধর্ষকের স্ত্রীকে ধর্ষণ


প্রকাশিত: ১২:২২ পিএম, ১১ জানুয়ারি ২০১৫

মেয়েকে ধর্ষণের বদলা নিতে নিজের স্বামীকে দিয়ে ধর্ষকের স্ত্রীকে ধর্ষণ করিয়েছেন এক নারী। শুধু তাই নয় এ কাজটি সঠিকভাবে হয়েছে কি না তা স্বচক্ষে দেখতে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন তিনি।

ভারতের উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলার হায়দরগড়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

জানা গেছে, মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে আটক ধর্ষক। আর এ সুযোগে স্বামী ও তিন ভাড়াটিয়া যুবকের সহায়তায় ধর্ষকের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান ধর্ষিতা মেয়ের মা। পরে একটি ফাঁকা জায়গায় তাকে গণধর্ষণ করা হয়। তাকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় ওই নারী ও তার দলবল।

রোববার সকালে স্থানীয় বাসিন্দারা ওই ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।