ইউরোপীয় নারীরা ইরাক-সিরিয়ায়
পশ্চিম ইউরোপ থেকে প্রায় সাড়ে পাঁচশ নারী সিরিয়া ও ইরাকে জিহাদে অংশ নিতে গেছে বলে একটি গবেষণায় বলা হয়েছে। বুধবার বিবিসি বাংলা জানায়, ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ এ গবেষণাটি প্রকাশ করেছে।
এতে বলা হয়, ইসলামিক স্টেটের সঙ্গে কাজ করতে গেছেন তারা। নারী জিহাদিদের নিয়ে এই প্রথম কোনো বিস্তারিত গবেষণা প্রকাশ হলো। এই নারীদের অনেকেই ব্যক্তিগত ক্ষোভ বা দুঃখ থেকে জিহাদে অংশ নিয়েছেন। তবে অনেকেই কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক বা বিয়ের কারণে সেখানে গেছেন বলে ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়।
গবেষক প্রতিষ্ঠানটির মতে, ইসলামপন্থী সশস্ত্র আন্দোলনে অংশ নেয়ার ঝুঁকি এই নারীদের অনেকেই অনুধাবন করতে পারেননি। অনেকেই ফিরে আসতে চাইলেও এখন আর পারছেন না।
এএইচ/আরআই