ইউক্রেনে গোলা হামলায় ৬ জন নিহত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে গোলা হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে। দোনেৎস্কের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি বাসে এই হামলার ঘটনা ঘটে শুক্রবার।
বার্তা সংস্থা রয়টার্স নিজস্ব সংবাদদাতার বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছেন, সাংস্কৃতিক কেন্দ্রের কাছে তিনি চারটি লাশ দেখেছেন। কেন্দ্রের পাশেই একটি গুঁড়িয়ে যাওয়া কারের কাছে পড়ে থাকতে দেখেছেন আরেক জনের লাশ।
কেন্দ্র থেকে দূরে পৃথক এক হামলায় বিধ্বস্ত এক ট্রলিবাসের কাছে আরেকটি লাশ দেখেছেন বলে জানিয়েছেন ওই ক্যামেরাম্যান।
পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের প্রশাসন অবশ্য বলেছে, গোলা হামলায় নিহতের সংখ্যা সাত। এদের পাঁচ জন মারা গেছে সাংস্কৃতিক কেন্দ্রে হামলায়। আর কেন্দ্রটি থেকে এক কিলোমিটার দূরে একটি ট্রলিবাসে হামলায় মারা গেছে আরও দুজন।
এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিভের সামরিক বাহিনীর পক্ষ থেকে। প্রসঙ্গত, গত বছর এপ্রিলে সরকারপন্থীদের বিরুদ্ধে রুশপন্থী বিদ্রোহীরা সশস্ত্র যুদ্ধ শুরু করে। এই সংঘাতে অন্তত পাঁচ হাজার মানুষ মারা গেছে।
এমএস