ইবোলার ওষুধ : জাপানি কোম্পানির আশাবাদ


প্রকাশিত: ১১:৩২ এএম, ০২ মার্চ ২০১৫
ফাইল ফটো

পরীক্ষামূলকভাবে ইবোলা চিকিৎসার কাজে নিয়োজিত একটি জাপানি ফার্ম এ রোগে আক্রান্ত হাজার হাজার লোকের মাঝে নতুন আশা সঞ্চারের ঘোষণা দিয়েছে। ফুজিফিল্মের ড্রাগ ইউনিট তয়ামা কেমিক্যালের নির্বাহীরা গত সপ্তাহে ওষুধের পরীক্ষামূলক ব্যবহার শেষে প্রথমবারের মতো মিডিয়াকে জানান, এটি একটি প্রথম ভালো পদক্ষেপ। তবে তারা স্বীকার করেন এটি বিস্ময়কর কোন ওষুধ নয়।

তারা বলছেন, জাপানে ইনফ্লুয়েঞ্জা চিকিৎসায় এভিগান নামের অনুমোদিত যে ওষুধ রয়েছে ইবোলা আক্রান্তের প্রথমদিকে তা প্রয়োগে কাজে আসবে। কিন্তু আক্রান্ত হওয়ার অনেক পরে দিলে তা আর কাজে লাগবে না।

ফুজিফিল্মের পরিচালক ইয়োজো তোদা এক সাক্ষাতকারে বলেন, এসব ওষুধ আমার প্রত্যাশার চেয়েও ভালো। যতো তাড়াতাড়ি সম্ভব এ ওষুধ ব্যবহার করলে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে যাবে।

ফরাসি ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ সংক্ষেপে ইনসার্মের নেতৃত্বে গত বছরের শেষে এভিগানের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। এতে অর্থ সহায়তা করে ইউরোপীয় কমিশন। সবচেয়ে বেশি ইবোলা আক্রান্তের দেশ গিনিতে চালানো এ পরীক্ষার বিষয়ে স্থানীয়রাও ইতিবাচক ফলাফলের কথা জানিয়েছে।

এখন আশা করা হচ্ছে ইবোলা সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এভিগানের ব্যবহার ত্বরান্বিত করবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।