ভারতের নাগরিকত্ব চান আদনান সামি


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০২ মার্চ ২০১৫

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আদনান সামি ভারতের নাগরিকত্ব চান। এ জন্য প্রায় দু’বছর ধরে নাগরিকত্ব লাভের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুতেই নাগরিকত্ব পাচ্ছেন না তিনি।

তবে এত সহজে হাল ছাড়ার পাত্র নন আদনান সামি। নাগরিকত্বের জন্য আবারও স্বরাষ্ট্র দফতরে আবেদন জমা করেছেন তিনি। ইতোমধ্যে তার আবেদন পত্র দেশটির আইন মন্ত্রণালয়ের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে।

আইন মন্ত্রণালয় সেই আবেদন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠান। কারণ ভারতীয় নাগরিকত্ব আইন স্বরাষ্ট্র দফতরে অধীনে। তাছাড়া আইন মন্ত্রণালয় জানিয়েছেন বিজ্ঞান, দর্শন ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য নাগরিকত্ব দেওয়ারও সংস্থান রয়েছে। এমনকি বিশ্বশান্তি এবং মানব কল্যাণে জন্য কর্মরত ব্যক্তিরাও এদেশের নাগরিকত্ব পেতে পারেন।

ভারতে ২০০১ সাল থেকে বিভিন্ন গান গেয়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে আদনান সামি। তার গাওয়া ‘থোরা সা লিফট কারা দে...’ গানের কলি বাস্তবে সত্যি হয়ে উঠবে তা বোধ হয় নিজেও জানতেন না তিনি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।