বন্ধ হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া
ভারতে বন্ধ হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া, এমটিএনএল, হিন্দুস্থান শিপইয়ার্ড-সহ পাঁচটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। একইসঙ্গে ঘড়ি নির্মাতা সংস্থা এইচএমটি-র তিনটি ইউনিটও বন্ধ হয়ে যাবে।
মঙ্গলবার লোকসভায় একথা জানান দেশটির কেন্দ্রীয় ভারী-শিল্প মন্ত্রী অনন্ত গীতে। তিনি জানিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত ৬৫টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার নাম রুগ্ন সংস্থার তালিকায় ঢুকেছে। তার মধ্যে এই পাঁচটি সংস্থাও রয়েছে। সেকারণেই সেগুলি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অনন্ত গীতে জানান, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির কর্মীদের স্বেচ্ছাবসরের জন্য প্যাকেজের প্রস্তাবও দেওয়া হয়েছে।
এসআরজে