সিরিয়ায় মার্কিন ড্রোন ভূপাতিত


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৮ মার্চ ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার বিমানবাহিনী। দেশটির উপকূলীয় প্রদেশ লাত্তাকিয়ায় এ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সিরিয়ার বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী লাত্তাকিয়ার উত্তরাঞ্চলে শত্রুদের একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।

রাষ্ট্র নিয়িন্ত্রিত টেলিভিশন চ্যানেলও ভূপাতিত ড্রোনের ছবি দেখিয়েছে। ভিডিওতে দেখা গেছে, সিরিয়ার সেনারা ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি ট্রাকের পেছনে তুলে নিচ্ছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।