পরমাণু ইস্যুর ৯০ ভাগ সমাধান হয়েছে : সালেহি
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় পরমাণু ইস্যুর ৯০ ভাগ সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।
মঙ্গলবার সুইজারল্যান্ডের লোজেন শহরে তৃতীয় দিনের আলোচনা শেষে তিনি এ কথা বলে। সালেহি বলেন, আমরা বেশির ভাগ ইস্যুতে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছি। তবে এখন মাত্র একটি গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত আছে যা নিয়ে দু`পক্ষের মধ্যে মতভিন্নতা রয়েছে।
তিনি আরও বলেন, দিনের দ্বিতীয় দফার আলোচনায় দু`পক্ষ এ ইস্যুতেও মতৈক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে আশা করা যায়। এ ইস্যুর মীমাংসা হলে কাঙ্ক্ষিত ফল আসবে বলেও তিনি আশা করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের নেতৃত্বে লোজেনে শহরে ইরানের যে আলোচক দল বৈঠক করছে তার অংশ হিসেবে আলী আকবর সালেহিও সেখানে রয়েছেন।
মঙ্গলবার মার্কিন আলোচক দলের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের তৃতীয় দিনের মতো আলোচনা হয়েছে। মার্কিন দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বিএ/এমএস