বাবার গাড়িতে আটকা পড়ে দুই ভাইয়ের মৃত্যু


প্রকাশিত: ১১:১০ এএম, ১০ এপ্রিল ২০১৫

বাড়ির সামনে বাবার গাড়িতে বসে আনমনে খেলা করছিলেন দুই ভাই প্রেম (৪) ও প্রীতম (২)। এসময় হঠাৎ তাদের মধ্যে কেউ গাড়ির কেন্দ্রীয় তালা ব্যবস্থা চালু করে। এতে তালাবদ্ধ হয়ে গাড়িতে আটকা পড়ে ওই শিশুরা। একপর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তারা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ভারতের কর্ণাটক রাজ্যের খানাপুরের মাদিগাঞ্জিতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গাড়িতে তাদের খেলার সঙ্গী ছিল পাঁচ বছরের পৃথ্বি। গাড়িটি লক হয়ে যাওয়ার আগে নেমে পড়ায় সে প্রাণে বেঁচে যায়।

আটকা পড়ার পর দুই শিশু সাহায্যের জন্য গাড়ির ভেতর থেকে চিৎকার শুরু করে। কিন্তু কেউ তাদের খেয়াল করেনি। তাদের কান্নাও কারও কানে পৌঁছায়নি। বেশ খানিকক্ষণ বাদে প্রেম ও প্রীতমকে গাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে দুই ভাইকে খানাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকেরা বলছেন, তীব্র গরম ও অক্সিজেনের অভাবের কারণে শিশুদের শ্বাসরুদ্ধ হয়ে যায়। এভাবেই একপর্যায়ে তারা মারা যায়।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।