সেনাবাহিনীতে যুবক টানতে প্রতিযোগিতা!


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১২ এপ্রিল ২০১৫

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সেনাবাহিনীতে যুবক টানতে ‘মিস আর্মি’ প্রতিযোগিতার আয়োজন করেছে দেশটির সেনাবাহিনী। যুবকরা যেন ঝাঁকবেঁধে সেনাবাহিনীতে যোগ দেন, এ প্রত্যাশায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে ১২৩ নারী সৈনিককে প্রতিযোগিতার জন্য মনোনীত করেছেন। ‘সুন্দরী সৈনিক’দের ছবি অনলাইনে প্রকাশ করা হয়েছে। দর্শকরা পছন্দের ‘সুন্দরী’কে ভোট দিতে পারবেন অনলাইনেই। ১০ মে পর্যন্ত এ ভোট ক্যাম্পেইন চলবে।

এ পর্যন্ত ১১০০ ভোট পেয়ে সার্জেন্ট আলজেরিম কারাকুচোকোভা সুন্দরীদের শীর্ষে রয়েছেন। প্রতিযোগিতায় অংশ নেয়া নারী সৈনিকদের তিন ধরনের ছবি দেয়া হয়েছে। সৈনিকের পোশাক পরে একটা, অস্ত্রসহ একটা, আরেকটা সাধারণ পোশাকে।

এরই মধ্যে ছবিগুলো অনলাইনে ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা, এ ক্যাম্পেইনের ফলে শত শত যুবক সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে। ডেইলি মেইল।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।