পশ্চিমবঙ্গ

মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপদেষ্টা হলেন নির্বাচন কমিশনের সেই পর্যবেক্ষক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৯ মে ২০২৬
শুভেন্দু অধিকারী ও সুব্রত গুপ্ত/ ছবি: ইন্ডিয়া টুডে

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর (সিএমও) ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই পুনর্গঠনের অংশ হিসেবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্তকে।

শনিবার (৯ মে) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়। সুব্রত গুপ্ত ১৯৯০ ব্যাচের আইএএস কর্মকর্তা। সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজে নির্বাচন কমিশন তাকে ‘স্পেশাল রোল অবজারভার’ বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল।

প্রশাসনিক কর্মকর্তাদের মতে, সুব্রত গুপ্তর দীর্ঘ আমলাতান্ত্রিক অভিজ্ঞতা নতুন সরকারের নীতি নির্ধারণ এবং প্রশাসনিক সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার পরিবর্তনের পর প্রশাসনের কাঠামো শক্তিশালী করতেই এই অভিজ্ঞ আমলাকে ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন>>
শুভেন্দুর ঘুস নেওয়ার পুরোনো ভিডিও ভাইরাল, কটাক্ষ করেন মোদীও
বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি
শুভেন্দু অধিকারীর কাছের মানুষদের বারবার এমন ‘অস্বাভাবিক মৃত্যু’ কেন?

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ২০১৭ ব্যাচের আইএএস কর্মকর্তা শান্তনু বালা। এই পদের দায়িত্ব নেওয়ার আগে তিনি দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) হিসেবে কর্মরত ছিলেন।

সরকারি নির্দেশনায় সুব্রত গুপ্ত ও শান্তনু বালা—দুজনকেই অবিলম্বে তাদের নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।