ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহের পথ সুগম করলো রাশিয়া


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ এপ্রিল ২০১৫

তেলের বিনিময়ে পণ্যের বাণিজ্য শুরুর পাশাপাশি ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহের পথ সুগম করেছে রাশিয়া। এতে ইরানের ওপর থেকে চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুবিধা নেয়ার দৌড়ে রাশিয়াই প্রথম শামিল হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরার প্রশ্নে এ মাসে দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির অন্তর্বর্তী চুক্তি হওয়ার পরই রাশিয়া এ পদক্ষেপ নিল।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে এস-৩০০ ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী রকেট সিস্টেম সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে একটি ডিক্রি সই করেছেন।

২০১০ সালে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে মস্কো এ সংক্রান্ত চুক্তি বাতিল করে ইরানের সঙ্গে যে অস্বস্তিকর পরিস্থিতিতে জড়িয়েছিল তা এ পদক্ষেপের মধ্য দিয়ে দূর হল।

খবরে বলা হয়েছে, বাণিজ্যের ক্ষেত্রে তেহরানের সঙ্গে অপরিশোধিত জ্বালানি তেলের বিনিময়ে বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিনিময় এরই মধ্যে  শুরু করেছে মস্কো। এ সব পণ্যের মধ্যে খাদ্যশষ্য,বিশেষ ধরনের যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী রয়েছে বলে জানানেএক ঊর্ধ্বতন রুশ সরকারি কর্মকর্তা।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।