হামলার শঙ্কায় ভারতে সতর্কতা
সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে হামলা হতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া প্রতিবেদনের প্রেক্ষিতে এ সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।
চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়। চিঠিতে বলা হয়, পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বা দুই অথবা তিন মাসের মধ্যে মুম্বাইয়ের হোটেল ও রেল স্টেশনে হামলা করতে পারে। হামলায় আট থেকে ১০ জন লোক অংশ নিতে পারে। আর ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের হোটেলে যেভাবে হামলা হয়েছিল সম্ভাব্য হামলার ধরণও একই হবে।
ভারতের শীর্ষ গোয়েন্দা সূত্র বলেছে, কয়েকদিন আগেই দেশের সকল রাজ্যে এই সতর্কতা জারি করা হয়েছে।
একে/আরআই