ইসরাইলের পরমাণু বোমা তৈরিতে অর্থ দিয়েছিল জার্মানি
ইহুদিবাদী ইসরাইলের পরমাণু বোমা তৈরির জন্য ১৯৬০ এর দশকে গোপন অর্থের যোগান দিয়েছিল পশ্চিম জার্মানি। দশ সালা কথিত ঋণের আওতায় ইহুদিবাদী ইসরাইলের নেগেভ মরুভূমির দিমানো পরমাণু স্থাপনা উন্নয়নে মোট ৫০ কোটি ডলার দেয়া হয়েছিল। জার্মান চ্যান্সেলর কনরাড আডেনাওয়ার সরকার এ গোপন অর্থের যোগান দিয়েছিল বলে জানিয়েছে দেশটির দৈনিক ডাই ওয়েল্ট।
এতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট সাইমন পেরেজ যখন তেল আবিবের পরমাণু প্রকল্পের দায়িত্বে ছিলেন তখন এই চুক্তি করা হয় এবং চুক্তিটি কখনোই আনুষ্ঠানিকভাবে করা হয়নি।
খবরে আরও বলা হয়েছে, ১৯৬০ সালের ১৪ মে নিউইয়র্কের একটি হোটেলে ইহুদিবাদী ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ানের সঙ্গে বৈঠক করেন আডেনাওয়ার। এ বৈঠকে ইহুদিবাদী ইসরাইলকে দশ সালা ঋণ দেয়ার বিষয় সম্মত হয় জার্মানি।
বিএ/আরআই