৪০ লাখ ছাড়িয়ে গভর্ন্যান্স অব চায়নার বিক্রির সংখ্যা


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

বিশ্বব্যাপী `সি চিন পিং : দ্য গভারনেন্স অব চায়না` বইয়ের বিক্রির সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে চীনের আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার উপ-প্রধান লু ছাই রোং এ কথা জানান।

চীনের সংস্কার উন্মুক্তকরণের পর চীনা নেতার লেখা বইয়ের মধ্যে বিদেশে বিক্রির দিক থেকে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বইটি।

তিনি বলেন, বিশ্বে এ বইটি খুবই সুষ্ঠুভাবে বিক্রি করা হচ্ছে। বইটির মাধ্যমে বিভিন্ন দেশের পাঠকরা চীনের উন্নয়ন ও পরিবর্তন আরও ভালোভাবে বুঝতে পারবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবরে জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই মেলায় `সি চিন পিং : দ্য গভর্ন্যান্স অব চায়না` বইটি প্রকাশ করা হয়। তখন থেকেই বইটির উপর গভীর দৃষ্টি রাখে এবং উচ্চ মূল্যায়ন করে আন্তর্জাতিক সম্প্রদায়।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।