বারে বিয়ার খেলেন প্রধানমন্ত্রী (ভিডিওসহ)


প্রকাশিত: ০২:১৫ এএম, ২১ এপ্রিল ২০১৫

বড়সড় এক গ্লাস ভর্তি বিয়ার কয়েক সেকেন্ডেই সাবাড় করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাও আবার বারে। প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা গেছে, পুরো গ্লাস বিয়ার খেতে প্রধানমন্ত্রী সময় নিয়েছেন মোটে সাত সেকেন্ড। 

গত শনিবার পূর্ব সিডনির এক বরে এই কাণ্ড ঘটান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অনেকেই হয়তো বলবেন, প্রধানমন্ত্রীর জন্য এমন আচরণ বেমানান। কিন্তু অনেকেই এজন্য মি. অ্যাবটের প্রশংসা করেছেন। খবর বিবিসি।

অবশ্য অস্ট্রেলিয়ার রাজনীতিতে এমন ঘটনা এই প্রথম নয়, টনি অ্যাবটও হামেশাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। সাবেক প্রধানমন্ত্রীদের একজন, বব হক এগারো সেকেন্ড আড়াই পাইন্ট বিয়ার পান করে বিশ্ব রেকর্ড ভেঙে ফেলার ঘোষণা দিয়েছিলেন। ২০১২ সালে তার বয়স যখন ৮২ বছর, তখন ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় মি. হক একটি ক্রিকেট ম্যাচ দেখার সময় কয়েক সেকেন্ডের মধ্যে বিয়ারের বড় একটি গ্লাস খালি করে ফেলেছেন।



এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।