ইথিওপিয়ার ৩০ নাগরিককে হত্যা করল আইএস
ইথিওপিয়ার ৩০ নাগরিককে হত্যা করে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার ইথিওপিয়া সরকার এই তথ্য নিশ্চিত করেছে।
ভিডিওতে ইথিওপিয়ান খৃস্টানদের শিরচ্ছেদ ও পেছন থেকে তাদের মাথায় গুলি করে হত্যা করতে দেখা যায়। এই ভিডিও প্রকাশের একদিন পরেই সোমবার ইথিওপিয়া সরকার এই তথ্য নিশ্চিত করেছে।
ইথিওপিয় সরকার একটি বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানিয়েছেন বলেছে, তাদের জনগণের বিরুদ্ধে অপাশবিক গণহত্যা চালানো হয়েছে।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টের অধিবেশনে জাতীয় শোক দিবস পালন এবং এই হত্যার প্রত্যুত্তরে সরকার কি পদক্ষেপ নেবেন সেটাও ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
একে/আরআই