জাগো নিউজের যুগপূর্তিতে শুভেচ্ছা জানালো আবুল খায়ের গ্রুপ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আবুল খায়ের গ্রুপ।
রোববার (১০ মে) জাগো নিউজের কার্যালয়ে এসে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মীদের শুভেচ্ছা জানান আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরা। এসময় জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন তারা।
আবুল খায়ের গ্রুপের মিডিয়া রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন হেড রাফে সাদনান আদেল বলেন, জাগো নিউজ আমরা সবসময় দেখি। কারণ গণমাধ্যমটি সংবাদের বস্তুনিষ্ঠতা ধরে রেখে দ্রুত সংবাদ পরিবেশন করছে। সেটা জাগো নিউজ একনিষ্ঠভাবে করে যাচ্ছে। ১২ বছর লম্বা সময়, আমরা আশা করি জাগো নিউজ উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। আমরা চাই জাগো নিউজ বাংলাদেশের মানুষের কাছে সংবাদের আস্থার একটি জায়গা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জাগো নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমটি পাঠকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। ডিজিটাল যুগে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জাগো নিউজ প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখে জাগো নিউজ তার গ্রহণযোগ্যতা ও পাঠকপ্রিয়তা আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের এক্সটার্নাল অ্যাফেয়ার্স (কমিউনিকেশন) বিভাগের সিনিয়র অফিসার আকিদুল ইসলাম।
এমডিএএ/এমকেআর