জাগো নিউজের যুগপূর্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ১০ মে ২০২৬
রোববার জাগো নিউজের কার্যালয়ে কেক কেটে যুগপূর্তি উদযাপন করা হয়

এক যুগ পূর্ণ করলো দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। যুগপূর্তি উপলক্ষে গণমাধ্যমটির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, করপোরেট প্রতিষ্ঠান ও সংগঠন এবং পেশাজীবী প্রতিনিধিরা।

রোববার (১০ মে) জাগো নিউজের কার্যালয়ে এসে তারা গণমাধ্যমটির কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দেন।

jagonews24

শুভেচ্ছা জানাতে আসা প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে ছিল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড।

এ উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব ভি কে গোকুল শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও বিজিএমইএ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, আকিজ রিসোর্সেস, ফ্লাই ঢাকা, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক, গ্রামীণফোন, বিকাশ ও পালম পে প্রতিনিধিরাও আসেন শুভেচ্ছা জানাতে।

jagonews24

আরও শুভেচ্ছা জানিয়েছেন—রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার, লেবার কোর্ট ল’ইয়ারস সোসাইটির সাধারণ সম্পাদক এ এস এম আনিছুজ্জামান তুহিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, এভারেস্ট বিজয়ী বাংলাদেশি ইকরামুল হাসান শাকিল, ঢালিউড অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকার, চলচ্চিত্র অভিনেতা সাইফ খান, অভিনয়শিল্পী মাসুম রেজওয়ান।

আরও ছিলেন বাংলাদেশ ড্যাডকাস্ট সিস্টেম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), অ্যাম্বার আইটি, ব্যাক পেজ পিআর, কনসিটো, ইনফোস্টেশন, বেঞ্চমার্ক পিআর, ইনফো পাওয়ার, ওপাস কমিউনিকেশনস লিমিটেড, অ্যাবস্ট্রাক্ট স্ট্র্যাটেজির প্রতিনিধি এবং বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর ও টেনবাইটের সিইও জায়েদ সিফাত।

এ তালিকায় আরও ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ডিজিটাল রিপোর্টার্স ফোরাম, ঢাকা সাব এডিটরস কাউন্সিল, কান্ট্রি এডিটরস ফোরাম, বাংলা নিউজ ও ঢাকা পোস্ট-এর প্রতিনিধিরা। 

 

jagonews24

এছাড়াও বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষি ছাড়াও জাগো নিউজের লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। 

এসময় শুভেচ্ছা জানাতে আসা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জাগো নিউজের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দ্রুত সংবাদ পরিবেশন এবং পাঠকের আস্থা অর্জনের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও গণমাধ্যমটি দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখে আরও সমৃদ্ধ হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এমডিএএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।