দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তাব
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান কু`র বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠায় তাকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে। মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।
সাং ওয়ান জং নামে একজন ব্যবসায়ীর অবৈধ প্রচারণা তহবিল থেকে দক্ষিণ কোরিয় মুদ্রা ত্রিশ মিলিয়ন ওয়ান ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে লি ওয়ান কু`র বিরুদ্ধে। যদিও তিনি তা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
গতমাসে মারা যান সাং। তার রেখে যাওয়া একটি নোটে আটজনের নাম রয়েছে যারা ঘুষ গ্রহণ করেছিলেন। সেই আটজনের মধ্যে প্রধানমন্ত্রী লির নাম রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট পার্ক জিয়েন হাই এই ঘটনার একটি ‘বিস্তারিত তদন্তের’ আহবান করেছেন। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নে সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট এখনো কিছু জানাননি।
ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী বর্তমানে সরকারি সফরে পেরুতে থাকায় এই সিদ্ধান্ত দেশে ফিরে আসার পর জানা যাবে। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী কোনো রাজনীতিবিদ এক লাখ ওয়ানের বেশি অর্থ অনুদান নিতে পারে না।
একে