আবারো ভূমিকম্পে কেঁপে উঠল বিপর্যস্ত নেপাল


প্রকাশিত: ০৮:১২ এএম, ০৮ মে ২০১৫

আবারো দু’বার কেঁপে উঠল ভূমিকম্পে বিপর্যস্ত নেপাল। এদিকে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮৫।

বৃহস্পতিবার রাত ২.১৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। তারপর আবার ভোর ৬.১৭ মিনিটে ফের কম্পন অনুভূত হয়। এবার রিখটার স্কেলে কম্পনের  মাত্রা ছিল পাঁচ।

কম্পনের কেন্দ্র, পূর্ব কাঠমাণ্ডুর সিন্দুপালচক ও দোলাখা অঞ্চল। বারবার আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। ২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পের পর প্রায় ১৫০ বার কেঁপে উঠেছে নেপাল।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।