টিকা দেয়ার পর ২ জনের মৃত্যু, অসুস্থ ৩৭
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে শিশুদের টিকা দেয়ার পর অন্তত দুইজন মারা গেছে এবং আরো ৩৭ জন অসুস্থ হয়ে পড়েছে।
শনিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
চিয়াপাস রাজ্যের সরকার জানিয়েছে, নিহত ওই দুই শিশুরই বয়স এক বছর। অসুস্থ শিশুদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দাতব্য প্রতিষ্ঠান পিপল হু বিলিভ জানায়, তোতজিল মায়া আদিবাসী সম্প্রদায়ের গ্রাম সিমোজোভেলে টিকাদান কর্মসূচির পর এক বছর বয়সী একটি ছেলে ও একই বয়সী একটি মেয়ে মারা গেছে। গ্রামটি লা পিমিন্তায় অবস্থিত।
একে/এমএস