খাইবার পাখতুনখাঁয় ৪.২ মাত্রার ভূমিকম্প
পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখাঁ প্রদেশের সোয়াত উপত্যকায় একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রদেশের ভূমিকম্প অধিদফতর থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও হিন্দুকুশ পর্বতমালা এলাকায়।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে নেপাল। এরপর প্রায় শতাধিক বার ছোট ছোট ভূমিকম্প আঘাত হানে নেপাল ও এর আশপাশ এলাকায়।
বিএ/এমএস