মোদীর জন্য প্রথা ভাঙলেন চীনা প্রেসিডেন্ট!


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৪ মে ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে প্রোটোকল ভাঙলেন চিনের প্রেসিডেন্ট জিংপিং। সব প্রথা ভেঙে নিজের বাড়িতেই অভ্যর্থনা জানালেন মোদীকে। এ প্রথমবার কোনও নেতাকে বেজিং-এ না নিয়ে, নিয়ে যাওয়া হল প্রধানমন্ত্রীর বাড়িতে ।

জিংপিং-এর অভ্যর্থনার প্রতিক্রিয়ায় মোদী বলেন, ”এই সম্মান ১২৫ কোটি দেশবাসীর, আজ আমি যাদের প্রতিনিধিত্ব করছি।” মোদী হিন্দিতেই নিজের প্রতিক্রিয়া জানান, অপরদিকে জিংপিং ও চাইনিজেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

এদিন সকালে মিউজিয়াম পরিদর্শনের পর মোদী ও জিংপিং-এর মধ্যে একঘণ্টার বৈঠক হয়। একাধিক বিতর্কিত বিষয় এদিন উঠে আসে দু’জনের বৈঠকে। ভিসা নিয়ে চিনের বিরুদ্ধে ভারতের অভিযোগ, সীমান্ত সমস্যা নিয়ে এদিন কথা হয়েছে বলে জানাগেছে। পাশাপাশি, পাক অধিকৃত কাশ্মীরে গড়ে ওঠা চিনের ৪৬ বিলিয়ন ডলারের অর্থনৈতিক করিডর নিয়ে আশঙ্কার কথাও বলেন মোদী।
বিদেশ সচিব জয়শঙ্কর জানান, এদিনের বৈঠকের পরিবেশ খুবই অনুকূল ছিল গত বছরের সেপ্টেম্বরে দু’দেশের দুই শীর্ষ নেতার মধ্যে যে সম্পর্কের আদান-প্রদান শুরু হয়েছিল তা এদিন আরও পরিপূর্ণতা পেল বলেই মনে করছেন তিনি।

শুক্রবার বেজিং-এ থাকবেন নরেন্দ্র মোদী। কথা হবে ১০ বিলিয়ন ডলারের চুক্তি নিয়ে। আপাতত সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।