মেক্সিকোর লেক থেকে ৩ বিদেশির মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ মে ২০১৫

মেক্সিকোর একটি লেক থেকে দুই কানাডিয়ান ও এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার তাদের মরদেহের সন্ধান পেয়ে উদ্ধার করা হয়। চলতি সপ্তাহের গোড়ার দিকে তারা নৌকায় করে ওই লেকে যাত্রা শুরু করেন।

লেক চাপালায় সোমবার এই তিনজন এক নৌভ্রমণে বের হন। পশ্চিমাঞ্চলীয় জ্যালিস্কো রাজ্যে অবস্থিত লেক চাপালা উত্তর আমেরিকার ভ্রমণ পিপাসুদের কাছে একটি জনপ্রিয় স্থান।

এক মহিলা তাদের নিখোঁজ হওয়ার খবর দিলে ওইদিনই ৭৮ বছর বয়সী প্রথম আরোহীর মরদেহ পাওয়ার পর মঙ্গলবার তাদের নৌযানটি পাওয়া যায়।

জালিস্কো বেসামরিক নিরাপত্তা সংস্থা জানায়, বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ৭২ বছর বয়সী এক কানাডিয়ান ও ৬৯ বছর বয়সী এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।