কুয়েতের সবচেয়ে ধনী ব্যবসায়ীর ইন্তেকাল


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২২ মে ২০১৫

কুয়েতের সবচেয়ে ধনী ব্যবসায়ী জসিম আল-খোরাফি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘ এক দশক দেশের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তার পারিবারিক সূত্র এ তথ্য জানান।

কুয়েতের সংবাদ মাধ্যম জানায়, তুরস্কে ব্যক্তিগত সফর থেকে দেশে ফেরার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
খোরাফি ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত কুয়েতের স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত কুয়েতের অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

ইসলাম ধর্মের রীতি অনুযায়ী শুক্রবার রাতে তাকে দাফন করার কথা রয়েছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।