হাতির সেলফি!
থাইল্যান্ডের একটি পার্কে পর্যটকের ক্যামেরা ছিনিয়ে নিজেই সেলফি তুললো একটি হাতি। ২২ বছর বয়সী ক্রিশ্চিয়ান ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লিখেছেন দারুণ একটা মজার ব্যাপার ঘঠেছে।
তিনি বলেন, হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলাম কিন্তু ঘটনা ঘটলো ঠিক উল্টো। ক্যামেরাটা নিয়ে ওই হাতিটা যেভাবে পারফেক্ট ছবিটা তুললো তাতে মনে হলো ও হচ্ছে ইনবর্ন ক্যামেরাম্যান।
তিনি ছবিটি ইলফি নামে পোস্ট করার পর থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমত হুড়হুড়ি পড়ে গেছে।
এসকেডি/বিএ/পিআর